1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে উখিয়া ইউএনও, ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে বন্যাদুর্গতদের জন্য ৩০ লাখ টাকা ও সাড়ে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৮ মায়ানমার নাগরিক বাংলাদেশ দেশের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করল সৌদি আরব চট্টগ্রামে পাহাড়ধস-দেয়ালধসে নিহতদের পরিবারকে সহায়তা দিলেন জামায়াতের আমীর উখিয়ায় পানিবন্দি মানুষের মাঝে নষ্ট ত্রাণ বিতরণ বন্যার প্রভাবে কক্সবাজারসহ পাঁচ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম উখিয়ায় ৩০ বছরের পুরোনো পাতাবাড়ী সেতু ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি

বাংলাদেশ দেশের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করল সৌদি আরব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ২:০৮ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ‘ভিসা প্যাকেজ’ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এর আওতায় অনুমোদিত ভ্রমণ প্যাকেজ বুকিং করলে আলাদা কোনো আবেদন বা দূতাবাসে যাওয়া ছাড়াই সরাসরি ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) পাওয়া যাবে। প্রথম ধাপে বাংলাদেশসহ সাতটি দেশের জন্য এই সুবিধা চালু করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়।

নতুন এই ব্যবস্থায় বাংলাদেশি ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত কমপক্ষে চার তারকা (4 Star) মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একসঙ্গে বুক করতে পারবেন। বর্তমানে ‘রিজার্ভাল’ ও ‘আলমোসাফের’—এই দুটি এজেন্সিকে সেবা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এবং প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ই-ভিসা, ভ্রমণ বিমা ও প্রয়োজনীয় নথি ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।

এই ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা, যার মাধ্যমে সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে। খরচের ক্ষেত্রে প্রথম দুই দিনের জন্য একজন প্রাপ্তবয়স্কের ন্যূনতম প্যাকেজ মূল্য ৪ হাজার সৌদি রিয়াল এবং পরবর্তী প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার রিয়াল করে যোগ হবে, যার সাথে ভিসা ইস্যু ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

যদিও এই প্যাকেজে ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা বা মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে না, তবে ই-ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে স্বাধীনভাবে ভ্রমণ করা যাবে। কোনো কারণে বিমান বা হোটেল বুকিং বাতিল হলে, অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com