সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ।
নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়নগর মিতালি ১১১ নম্বর বাসার আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার আওতাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘রায়নগরের একই বাসা থেকে তিনজনের মরদেহ পাওয়া গেছে। বাড়ির কর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।