1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১-এ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ক্যাম্পের ই/০১ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ক্যাম্প-২১-এর ই/০১ ব্লকের বাসিন্দা মো. হোসেন (২৭), মো. কাশেম (২৫) ও মো. রাশেদ ওরফে রিয়াজ (১৯)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে ক্যাম্প-২১-এর ই/০১ ব্লকের ব্লক মাঝি মো. রফিকের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত ১২ আগস্ট টেকনাফ মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি নং-৫০ এবং জিআর নং-৬৬১।

মামলার তদন্তের অংশ হিসেবে তথ্য-উপাত্ত যাচাই এবং স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাকমারকুল ১৬ এপিবিএন ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন আব্দুস ছালামের ছেলে, মো. কাশেম মৃত আবুল হোসেনের ছেলে এবং মো. রাশেদ ওরফে রিয়াজ রশিদ উল্লাহর ছেলে। তারা সবাই ক্যাম্প-২১, চাকমারকুলের বাসিন্দা।

পরে গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার বলেন, “চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় তিন আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com