1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি ১৫ দিনেও ছবি-ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি নতুন ভোটাররা! গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ উখিয়ায় জমি চাষের সময় হামলার , নারীসহ তিনজন গুরুতর আহত ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী গভীর রাতে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষ, বাসের চাপায় প্রাণ গেল ৪ জনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরষ্কৃত করা হবে: আইনমন্ত্রী

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষ, বাসের চাপায় প্রাণ গেল ৪ জনের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ৪:৫১ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী জিটুগাড়ী (লেগুনা) ও লাল সবুজ চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচাপায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো। অন্যদিকে, ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাওয়ার পথে খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি লেগুনাটিকে সজোরে চাপা দেয়। এতে লেগুনাটির ভেতরে থাকা সব যাত্রীরা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ৪ জনের মৃত্যু হয়।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বিষযটি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও সাড়পোকা জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একজন ও কক্সবাজার সদর হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com