1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ সেন্টমার্টিনে ট্রলিং বোট বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলে আটক উখিয়া ভূমি অফিসে দালালদের দাপট, ৮০ হাজার টাকা দিয়েও মেলেনি খতিয়ান মানববন্ধনের পর নিহতের বাবার সঙ্গে ওসির সাক্ষাৎ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ ‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’ উখিয়ার রত্নাপালং তুলাতুলি এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ চকরিয়া থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা

চকরিয়া থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ২:৫৫ পিএম

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও ছয় পুলিশ সদস্যসহ কথিত এক সোর্সের বিরুদ্ধে প্রবাসীর ঘর লুট ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেছেন আলম সাইর নামের এক ব্যক্তি।

​সোমবার (২৩ নভেম্বর) পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর সিআর ৩৪২/২৬।

​মামলাটি আমলে নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অধিনায়ককে (সিও) তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

​মামলার আসামিরা হলেন- চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির ও কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে।

​মামলা সূত্রে জানাযায়, বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং এলাকায় গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত রিয়াদ নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনে আসামি খোঁজার নামে রাস্তার উভয়পাশে ব্যারিকেড দিয়ে ভাঙচুর চালান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স। দীর্ঘ সময় ভাঙচুরের পর নির্মাণাধীন ভবনের লোহার রড, দরজা, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ট্রাক ভরে নিয়ে যায়।

​এদিকে লামা উপজেলার ফাইতং এলাকায় পুলিশ ফাঁড়ির তিনশ গজের মধ্যে এমন ঘটনা ঘটলেও ফাঁড়ির ইনচার্জ কিছুই জানেন না বলে দাবি করেছেন।

​চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অহিদুর রহমান বলেন- এটি তৌহিদ নামের একজন শীর্ষ সন্ত্রাসীর বাড়ি।

তবে জমির কাগজ এবং এলাকাবাসীর দেয়া তথ্য মতে এটি দীর্ঘ পাঁচ বছর ধরে সৌদি প্রবাসী রিয়াদের নতুন নির্মাণাধীন ভবন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com