1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ সেন্টমার্টিনে ট্রলিং বোট বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলে আটক উখিয়া ভূমি অফিসে দালালদের দাপট, ৮০ হাজার টাকা দিয়েও মেলেনি খতিয়ান মানববন্ধনের পর নিহতের বাবার সঙ্গে ওসির সাক্ষাৎ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ ‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’ উখিয়ার রত্নাপালং তুলাতুলি এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ চকরিয়া থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা

কক্সবাজারে ছোট ভাইয়ের দাফনের আগেই নিভে গেল বড় ভাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ২:৪৮ পিএম

এক ভাইয়ের নিথর দেহ বাড়িতে। তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছিল বড় ভাই। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়েও হার মানতে হলো তাকে। ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেল বড় ভাইও। এক রাতের আগুনে নিভে গেল একই পরিবারের দুই হাফেজ ভাইয়ের জীবন। দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় গত সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলো হাফেজ ওমর ফারুক (১৩) ও মো. আবদুল্লাহ (১৬)। তারা ওই এলাকার বাসিন্দা মৌলানা ফজল কাদেরের ছেলে।কক্সবাজার ভ্রমণ

পরিবারের সদস্যরা জানান, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল। সেই আগুনের ভয়াবহতায় অগ্নিদগ্ধ হয় দুই ভাই। ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট ভাই ওমর ফারুক। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সামলানোর আগেই বড় ছেলেকে হারানোর খবর যেন পরিবারটির ওপর আরেকটি বজ্রপাত হয়ে আসে। যে দুই সন্তানকে ঘিরে ছিল বাবা-মায়ের স্বপ্ন, যে ঘরে তাদের হাসি-আনন্দে মুখর থাকত প্রতিটি মুহূর্ত, সেই ঘরেই আগুন কেড়ে নিল দুজনের জীবন। একদিকে সন্তান হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে আগুনে বসতঘর ও শেষ সম্বল হারানোর শোক। সব মিলিয়ে পরিবারটির সামনে এখন এক অনিশ্চিত বাস্তবতা।সংবাদ পড়ুন

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এসময় পরিবারটির খোঁজখবর নেন এবং নগদ অর্থসহ আসবাবপত্র ও খাদ্য সামগ্রী দিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এছাড়াও উপজেলা প্রশাসন ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com