চকরিয়া ও মাতামুহুরী তে একরাতে দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতের দল।
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী এলাকার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর টুক্কুর বাড়ির দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
একই রাতে মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ঈদঁমনি গ্রামের ব্যবসায়ী নাজেম উদ্দীন সওদাগরের বাড়ির গ্রীল কেটে ১৭ ভরি স্বর্ণ, ১টি মটর সাইকেল নিয়ে যায় ডাকাতের দল।
জানাগেছে-১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র সহকারে দুই বাড়ির দরজা ও জানালা ভেঙে বাড়িতে প্রবেশ করে এসব লুটপাট চালায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন-সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পুলিশের পক্ষথেকে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। সূত্র: টিটিএন