1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির বিকল্প নেই’: আম্মার শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে চেয়েছিল ভারত, নানা চেষ্টা করেও ব্যর্থ ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে রোহিঙ্গার ব্যাগে ছিলো অস্ত্র তৈরির সরঞ্জাম, পুলিশ দেখেই দৌড় পূর্ব বড় ভেওলা ও ফাঁসিয়াখালীতে এক রাতে পৃথক ডাকাতি : ১৭ ভরি স্বর্ণ, নগদ টাকা লুট বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ৩:২৭ পিএম

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পলাশ আলী (৩০) এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। উপজেলার প্রাণপুর গ্রামে তার বাড়ি।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এজন্য তাকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ আলী তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ নিয়ে তিনি আদালতে মামলা করেন। তবে পলাশের বিরুদ্ধে করা মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন এনসিপির স্থানীয় নেতারা। তাদের দাবি, বেসরকারি সংস্থায় চাকরির সময়কার বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোরে যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সাংগঠনিকব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯ সেপ্টেম্বর তানোরে পলাশকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পেছনে বেসরকারি সংস্থার সঙ্গে সংশ্লিষ্টদের বিরোধের বিষয়টি আলোচনায় আসে। তবে আগের বিরোধের সঙ্গে বর্তমান মামলার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com