1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’ কোর্টবাজারে ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও এমপি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার: ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি ‘আ.লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে?’ প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারাল জামায়াত নেতা ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারাল জামায়াত নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ৭:৫৭ পিএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ইনামুল মোল্লা (২৮) নামে এক জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনাটি নিয়ে বোয়ালমারী উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায়।

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতার পরকীয়ার সম্পর্কের অভিযোগে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে ইনামুল মোল্লাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামির আমির পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। ইনামুল মোল্লা বোয়ালমারী বাজারে অবস্থিত মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী পদে চাকরি করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com