1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইন্টারপোলে শেখ হাসিনার নামে রে’ড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ ফাতেমার জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে সংসদীয় ফ্যাসিবাদ বললেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি মক্কায় রেড অ্যালার্ট জারি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ৯:৩২ পিএম

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার।

২৭ আগস্ট ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সরকারি তত্ত্বাবধায়ক বা সমন্বয়কারী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

​প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে জেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলার দায়িত্ব পাওয়া সাচিং প্রু জেরী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধের পাশাপাশি স্থানীয় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তদারকি করবেন। এছাড়া সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমুখী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে তিনি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।

একই প্রজ্ঞাপনে কক্সবাজারসহ দেশের অন্যান্য জেলাতেও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com