কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮ মামলার আসামী শহরের শীর্ষ ছিনতাইকারী মোঃ সাজ্জাদ হোসেন বাবু (২৬)কে আটক করেছে সদর থানা পুলিশ।
০৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)/মধ্য রাতে শহরের জাম্বুর মোড়ে বিশেষ অভিযান চালিয়ে এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার নেতৃত্বে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী টিটিএনকে জানান,ছিনতাইকারীদের ও বহু মামলার আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।শহরের শীর্ষ ছিনতাইকারী মোঃ সাজ্জাদ হোসেন বাবু (২৬)তার বিরুদ্ধে হত্যা,অস্ত্র,মাদক সহ ০৮ টি মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
আটক সাজ্জাদ হোসেন বাবু তারাবনিয়ার ছড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে। সূত্র: টিটিএন