1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১০:১৩ পিএম

জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশের হাতে আটক হয়েছেন কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল,যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসুসহ ৫ নেতা।

শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃত বাকীরা হলেন, জেলা জাসদের সহ-সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জেলা জাসদের সদস্য চকরিয়ার নুরুল আলম ও খুরুশকুলের জাকির হোসেন।

জানা গেছে, জেলা জাসদের এই ৫ নেতা কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে ঢাকায় যান। শনিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সভা চলাকালীন সময়ে পুলিশ অন্য জাসদ নেতাদের সাথে তাদের আটক করে। বর্তমানে তারা ঢাকার শাহাজাহানপুর থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com