1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে বিমান হামলা, নিহত ৫০ কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার হোটেল উদ্ধার ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির টেকনাফ সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা ১৫৪ জুলাই যোদ্ধার বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব কারাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ সংবিধান সংস্কারের সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ফিরিয়ে আনা হবে: চিফ হুইপ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ৩:০৮ পিএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

‎এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে তাঁর ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। হামলায় স্টুডিওটির বিপুল ক্ষয়ক্ষতি হয়। নিউগিনি প্রপার্টিজের কার্যালয় ও আশপাশের কয়েকটি স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com