1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ৪:৪৯ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।

বুধবার (১৪ অক্টোবর) তিনি মাতারবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মাতারবাড়ী সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রকল্পগুলোর অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম এবং মাতারবাড়ীর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। সূত্র:টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com