1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা অপ্রতিম হত্যার চার্জশিট দাখিল : দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো অং সান সু চির রিসোর্টে আগুনের যে কারণ জানাল পুলিশ-তদন্ত কমিটি ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য, সেই বাবা-ছেলেকে ঢাকা ডিবিতে হস্তান্তর এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, তদন্তে পুলিশ সার সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, মজুদ আওয়ামী লীগ নেতার গোডাউনে

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৬ ৩:১৬ পিএম

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বটতলী এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ রেদওয়ান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন। গ্রেপ্তার রেদওয়ান গর্জনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বোমাংখীল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইউনুছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় গর্জনিয়ার বোমাংখীল বটতলী এলাকায় মারুফ মেম্বারের কার ওয়াশ সার্ভিসিং সেন্টারের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ রেদওয়ানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রেদওয়ানকে গ্রেপ্তারের পর বিষয়টি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল (আজ) সকালে তাঁকে রামু থানার মাধ্যমে আদালতে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, রামু উপজেলার পূর্বাঞ্চল ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, গর্জনিয়া, কচ্ছপিয়া, বাইশারী, ঈদগড়, কাউয়ারখোপসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের প্রতিটিতে পাঁচ থেকে আট-দশজন সদস্য রয়েছে বলে তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, এসব গ্যাংয়ের অনেক সদস্যের কাছে দেশি-বিদেশি অস্ত্র রয়েছে।

স্থানীয় সচেতন মহলের সদস্যরা আরও বলেন, সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় রাতেও বিভিন্ন স্থান থেকে গুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কয়েক দিন আগেও কচ্ছপিয়ার ডাক্তারকাটা এলাকায় গুলিতে একজন আহত হয়েছেন বলে তাঁরা জানান

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com