1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য, সেই বাবা-ছেলেকে ঢাকা ডিবিতে হস্তান্তর এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, তদন্তে পুলিশ সার সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, মজুদ আওয়ামী লীগ নেতার গোডাউনে ‘আ.লীগের সঙ্গে ৯৬’র মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত’ টেকনাফের মিনাবাজার সীমান্ত দিয়ে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় ঘরে ঢুকে গুলি, দুই শিশু আহত মহানবী (সা.)-এর অনুসারীর সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ টেকনাফে অপহৃত ব্যবসায়ী উদ্ধার:সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক-৬

টেকনাফের মিনাবাজার সীমান্ত দিয়ে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় ঘরে ঢুকে গুলি, দুই শিশু আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৬ ৩:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফের মিনাবাজার সীমান্ত দিয়ে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলার জেরে স্থানীয় জয়নালের বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হামলা চালানোর অভিযোগ উঠেছে। দুর্ধর্ষ ডাকাত মান্নান বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। এসময় দুই শিশু-কিশোর গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়েছে।

গুরুতর আহত শিশু আহমেদ নুরকে (১২) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার হাফেজ জয়নালের বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার রাজা মিয়ার ছেলে আহমদ নুর এবং মোস্তাকের ছেলে আরাফাত। তারা সম্পর্কে চাচাতো ভাই।

ভুক্তভোগীদের চাচা হাফেজ জয়নাল জানান, বুধবার রাতে মোস্তাক হোয়াইক্যং মিনাবাজার সীমান্তসংলগ্ন খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ৭টার দিকে সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতকে মাদকের চালান নিয়ে আসতে দেখে ফেলেন মোস্তাক। এরপর মোস্তাক ভয়ে বাড়িতে চলে আসেন। মোস্তাক বাড়িতে ফিরে আসার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র গ্রুপ হাফেজ জয়নাল তথা মোস্তাকের বাড়িতে এসে গুলিবর্ষণ ও হামলা চালায়।

এসময় শিশু আহমেদ নুরের পেটে গুলি লাগে এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে পুলিশ আসছে- এমন সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আরাফাত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হোয়াইক্যং ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মিনাবাজারের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com