1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা অপ্রতিম হত্যার চার্জশিট দাখিল : দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো অং সান সু চির রিসোর্টে আগুনের যে কারণ জানাল পুলিশ-তদন্ত কমিটি ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য, সেই বাবা-ছেলেকে ঢাকা ডিবিতে হস্তান্তর এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, তদন্তে পুলিশ সার সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, মজুদ আওয়ামী লীগ নেতার গোডাউনে

‘আ.লীগের সঙ্গে ৯৬’র মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৬ ৫:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বললেন, বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে। ৯৬ এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিক এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে। রাশেদ খান বলেন, বিরোধী দলের উস্কানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com