1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ২:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানের সময় দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান ফেলে পালিয়েছেন দুই দুর্বৃত্ত। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া বাঘঘোলা মার্কেটসংলগ্ন বীর কমলার দীঘির উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাতে বিশেষ অভিযান চলাকালে ঘটনাস্থলে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সঙ্গে থাকা অস্ত্রটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান। বাটসহ অস্ত্রটির দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেছেন, পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com