1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে চলন্ত প্রাইভেট কার থামিয়ে ব্যবসায়ীকে গুলি ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া : এনসিপি নেত্রী মিতু আইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ টেকনাফে পাহাড় থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী পারিবারিক কবরস্থানে দাফন হবেন টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস চা দোকানির অ্যাকাউন্টে ৩ দিনে জুয়ার সোয়া ২ কোটি টাকা লেনদেন

আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া : এনসিপি নেত্রী মিতু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ৫:৪৩ পিএম

আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া। কিন্তু জিয়ার নব্য সৈনিকরা যেভাবে জামায়াতের সঙ্গে জোট এবং জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচন করা নিয়ে আমাকে কটাক্ষ, গালাগালি শুরু করেছেন, বিশেষ করে কালকের ঘটনার পর থেকে, তারা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?

তিনি বলেন, ১৯৯৯ সালে চারদলীয় জোট গঠন থেকে শুরু করে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে জোট ভাঙা পর্যন্ত দীর্ঘ ২৩ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজনৈতিক জোটে ছিল। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে একসঙ্গে অংশ নিয়েছে। ২০০১ সালে সরকারও গঠন করেছে। তাহলে বেগম খালেদা জিয়ার জামায়াত নেতাদের নিয়ে বক্তব্যগুলো শোনেননি? একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ছবিগুলো দেখেননি? সব দোষ মাহমুদা মিতুর!!!

রাজনীতির ইতিহাস এত সহজে ভুলে গেলে তো চলবে না উল্লেখ করে মিতু লিখেন, যার ভালো লাগবে না সে অন্য দল করবে। কিন্তু করবে না এজন্য আমাকে কেন কটাক্ষ করা হচ্ছে? বিএনপির পোলাপান হোয়াটসএপে ,ইনবক্সে সব জায়গায় বিরক্ত করা শুরু করছে। ঠিক এমনই কিছু ছবি নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে আমাকে কি অশ্লীল নোংরামির মধ্যে দিয়ে যেতে হয়েছে নিশ্চয়ই অনেকের মনে আছে। অথচ…..

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com