1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর জামিন চাইতে গিয়ে কারাগারে টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি

ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ৮:০০ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের কয়েক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পৌরশহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তর নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। রাত ১০টার দিকে পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে কে বা কারা। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে মোহনগঞ্জ রেলস্টেশনের বিপরীত পাশে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান এবং তার ভাই দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল এবং ছাত্রলীগ নেতা মাহমুদ আল নূর সমাপ্তসহ আরও কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

বাসায় ভাঙচুরের ছবি ফেসবুকে দিয়ে সুলতান আহমেদ অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তার বাসায় তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে এবং ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও টাকাপয়সা কিছুই অবশিষ্ট রাখা হয়নি।

হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, কারা এসব হামলা ও ভাঙচুর করেছে তা তাদের জানা নেই। বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশের পর বিএনপি বিক্ষোভ মিছিলের উত্তেজনা তৈরি হয়। এর জেরেই কয়েকটি বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি চেয়ার-টেবিলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: কালবেলা

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com