1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর জামিন চাইতে গিয়ে কারাগারে টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি

চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ৬:১৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় সড়কে আগুন জ্বালিয়ে ঝটিকা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশ আসার আগেই সড়ক ছেড়ে অবরোধকারীরা পালিয়ে গেছে বলে ভাষ্য পুলিশের। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে দুই উপজেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিন ভোর পাঁচটার দিকে আনোয়ারার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় পিএবি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন ১০ থেকে ১২ জন তরুণ। এ সময় সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সকাল ৬টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের নেতা-কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফসহ বেশ কয়েকজনকে দেখা গেছে।

তবে সড়ক অবরোধ অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এতে তাদের বক্তব্য নিরপেক্ষভাবে জানা সম্ভব হয়নি।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com