1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর জামিন চাইতে গিয়ে কারাগারে টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি

নকশা প্রণয়নে সিডিএর মতামত গ্রহণ আজ

অক্সিজেনে হচ্ছে সাত র‌্যাম্পের ফ্লাইওভার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ৩:১৩ পিএম

উত্তর চট্টগ্রাম থেকে নগরীর প্রবেশ মুখে যানজট নিরসনে সাত মুখের একটি ফ্লাইওভার ও সড়ক সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরীর অক্সিজেন মোড় এলাকায় এই ফ্লাইওভার নির্মাণ করা হবে। ফ্লাইওভারটিতে ওঠা-নামার জন্য থাকবে সাতটি পথ। এছাড়া, ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি একই প্রকল্পে বায়েজিদ থেকে কুয়াইশ সড়ক সম্প্রসারণ করে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করা হবে। ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সম্প্রসারণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। প্রকল্পটি নির্মাণে প্রস্তাবিত নকশার বিষয়ে আজ মঙ্গলবার সেনাবাহিনী, পুলিশ, সড়ক ও জনপদ এবং কনসালট্যান্ট ফার্মের সঙ্গে বৈঠক করবে সিডিএ। এ বিষয়ে সংস্থাগুলোকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সিডিএ’র প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আজ মঙ্গলবার বিকাল ৩টায় সিডিএ কর্তৃক বাস্তবায়িতব্য ‘অক্সিজেন জংশনে ফ্লাইওভার নির্মাণসহ অক্সিজেন হতে কুয়াইশ সংযোগ সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য এক সভা অনুষ্ঠিত হবে। সিডিএ চেয়ারম্যানের সভাপতিত্বে প্রকল্পের ডিপিপি প্রনয়নের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট লিমিটেড (ডিএমপি) কর্তৃক অক্সিজেন জংশনে প্রস্তাবিত ফ্লাইওভার প্রণীত নকশার বিষয়ে মতামত গ্রহণের জন্য এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার, সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বা তাদের উপযুক্ত প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উত্তর চট্টগ্রাম থেকে নগরীতে প্রবেশের অন্যতম পথ হচ্ছে অক্সিজেন মোড়। যানবাহনের চাপের কারণে এই মোড়ে প্রায় সময় যানজট লেগে থাকে। ফ্লাইওভার নির্মাণ এবং অক্সিজেন কুয়াইশ সড়ক সম্প্রসারণ করা হলে উত্তর চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রামে যাতায়াতের পথ সহজ হবে। এছাড়াও অক্সিজেন মোড়ের দীর্ঘ যানজট থেকে রক্ষা পাবেন যাতায়াতকারীরা।

প্রকল্প সূত্রে জানা যায়, মাস্টারপ্ল্যানে অক্সিজেন-কুয়াইশ সড়কটি প্রাইমারি সড়ক হিসেবে রয়েছে। প্রায় সাড়ে ৫ কিলোমিটার সড়কটির বর্তমানে কোথাও কোথাও ৪০ থেকে ৬০ ফিট পর্যন্ত রয়েছে। যেটাকে ৯০ ফিট এবং ছয় লেনে উন্নীত করা হবে। মূল সড়কটি হবে সাড়ে পাঁচ কিলোমিটারের মত এবং ফ্লাইওভারসহ সড়কটি প্রায় সাড়ে ৭ কিলোমিটার হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে সমন্বয় করেই এই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

ফ্লাইওভারে যোগাযোগ ব্যবস্থা যেভাবে হবে: বায়েজিদ মোড় থেকে ফ্লাইওভারের একটি র‌্যাম্প হাটহাজারী সড়ক ও আরেকটি র‌্যাম্প কুয়াইশ সড়কের দিকে যাবে। হাটহাজারী সড়ক থেকে ফ্লাইওভারের একটি র‌্যাম্প বায়েজিদ ও আরেকটি র‌্যাম্প মুরাদপুরের দিকে যাবে। কুয়াইশ থেকে একটি র‌্যাম্প বায়েজিদের দিকে যাবে।

জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর অক্সিজেন মোড় এলাকার যানজট কমাতে সেখানে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে ছয় লেন করা হবে। জনগুরুত্বের কথা বিবেচনা করে এই প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলমান রয়েছে। সূত্র:পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com