1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক কলাতলীর হোটেল এম্বাসেডরে আ গু ন- এসিতে সূত্রপাত, অবস্থান করছিলেন শতাধিক পর্যটক ১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৭:১৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া শিক্ষার্থীর নাম মো. রেজওয়ান আহম্মেদ (২৪)। পুলিশের রিমান্ড আবেদনে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে রেজওয়ান জানিয়েছেন, এ ঘটনায় এজাহারনামীয় অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন জড়িত ছিলেন। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে মামলার নথিতে বলা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ান, এজাহারনামীয় অন্য আসামি এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলাটি তদন্তাধীন। আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। জামিন পেলে আসামি পলাতক হতে পারেন বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com