1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার আসছেন শনিবার ২ দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসছেন ধর্ম প্রতিমন্ত্রী দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক কলাতলীর হোটেল এম্বাসেডরে আ গু ন- এসিতে সূত্রপাত, অবস্থান করছিলেন শতাধিক পর্যটক ১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৬ ৯:১২ পিএম
Screenshot

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পলাশ আলী তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সেখানে তার সহকর্মী ছিলেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটিতে পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে, পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোর উপজেলা কমিটির বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। তারা প্রকৃত ঘটনা জানালে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী দাবি করেন, সংগঠনে যোগ দেওয়ার আগে পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানে পূর্বের কোনো বিরোধের জের ধরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। এটি মিথ্যা মামলা দাবি করে তারা এর প্রতিবাদ করবেন বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com