1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হাস্যকর মন্তব্যে ব্যর্থতা আড়াল করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: সাদিক কায়েম হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস হত্যা মামলায় আরসা সদস্য গ্রেপ্তার উখিয়ায় টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড ও গুলি উদ্ধার, ধ্বংস করলো বোম ডিসপোজাল টিম স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বি/স্ফো/রক তৈরির সরঞ্জামসহ আ/ট/ক ২ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১১/২০২৬ ৫:১১ পিএম

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপরন চিরাসাওয়াদি আজ রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি ২০২৭ সালে দুই দেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

তার মতে, এ ধরনের সফর দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানান থাই রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াতকারীদের ভিসা প্রদানে দেশটির সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বারবার চিকিৎসার প্রয়োজন হয়, এমন রোগীদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগসহ (মাল্টিপল-এন্ট্রি) ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি।

জবাবে রাষ্ট্রদূত প্রয়োজন অনুযায়ী রোগীদের এ ধরনের ভিসা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগদানের আকাঙ্ক্ষায় থাইল্যান্ড সরকারের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

সাক্ষাতে গত ১৯ নভেম্বর ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গও উঠে আসে। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে থাইল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জবাবে রাষ্ট্রদূত থিতিপরন চিরাসাওয়াদি এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com