1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় কুতুপালং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ২:৪৩ পিএম

কুতুপালং উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুতুপালং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। স্থানীয় ক্রীড়ামোদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ বাদশা মিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক, জনতার চেয়ারম্যান হিসেবে পরিচিত উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ নুর সওদাগর, মোহাম্মদ রিদুয়ান, আব্দুল মালেক মানিক, মোহাম্মদ আলী, মীর রাফেত, মোহাম্মদ কামাল, হেলাল উদ্দিন, মোঃ মোরশেদ ও রিয়াদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী জনসাধারণ।

উদ্বোধনী দিনে এক মনোজ্ঞ ম্যাচের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রধান অতিথি সাদমান জামী চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফকে গত ১৫ বছরে স্বৈরাচারের আমলে মাদক পাচারের সাম্রাজ্য হিসেবে ব্যবহার করে যেভাবে কলঙ্কিত করা হয়েছে সেখান থেকে উত্তরণ হতে হলে এবং কলঙ্ক মুক্ত হতে হলে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা অপরিসীম।

আয়োজক কমিটির সদস্য কফিল উদ্দিন জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার তরুণদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রধান অতিথি জনাব সাদমান জামী চৌধুরীর উপস্থিতি অত্র এলাকার মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com