1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারের পাশে কোস্ট ফাউন্ডেশন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ১০:৩০ এএম

১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। নিহত নুরুল আবছারের স্ত্রী সায়মা সাকীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় কোস্ট ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক নুরুল আবছারের গ্রামের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে এ চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক, কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গির আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হোসেন, উর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক তানজিরা খাতুন, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন বলেন, “কোস্ট ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সংস্থাটি নিজ উদ্যোগে মরহুম নুরুল আবছারের পরিবারের পাশে দাঁড়িয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।”

কোস্ট ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক বলেন, “নুরুল আবছার আমাদের প্রতিষ্ঠানে অল্পদিন কাজ করলেও আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যেতে পারি না। কোস্ট ফাউন্ডেশন সবসময় তার সহকর্মীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল।”

উল্লেখ্য, গত ১৪ জুন ২০২৫ কক্সবাজারের ঈদগাঁও কলেজের সামনে সিএনজি অটোরিকশা ও তিশা পরিবহনের একটি বাসের সংঘর্ষে নুরুল আবছার (২৮) নিহত হন। দুর্ঘটনার পর তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে দাফন কার্যক্রমসহ পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছেন সহকর্মীরা।

দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা নুরুল আবছারের মৃত্যুতে কোস্ট পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com