1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর অপারেটর জটিলতায় অচল ৮৩০০ কোটি টাকার এসপিএম উখিয়ায় বিপন্ন প্রজাতির ঢাকিজাম গাছ নিধন, প্রমাণ নষ্টের অভিযোগ!

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয় দিবসের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা যুবদলের রক্তদান কর্মসূচি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ৯:৩৬ এএম

কক্সবাজারে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ রক্তদান কর্মসূচিতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি উজ্জল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা শামীম আরা স্বপ্না। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ৫০ জন নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com