1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

কক্সবাজারে র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ১২:৫৬ পিএম

কক্সবাজারে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

কক্সবাজার:
কক্সবাজারের দক্ষিণ কলাতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিন জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, ৩ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড তাজা কার্তুজ, ৮টি বিদেশি পিস্তলের গুলি, একটি স্মার্টফোন, দুইটি বাটন ফোন, একটি ইজিবাইক ও নগদ ১২৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন
শাহ আলম (৪০), বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা
আব্দুল জলিল (২৯), জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা
আদিল (আদিল্লা) (৩৫), বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহ আলম অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে অটোচালক আব্দুল জলিলের মাধ্যমে গুলি ও অস্ত্র সরবরাহের পরিকল্পনা করে। জলিল বিকাশের মাধ্যমে টাকা বুঝে নিয়ে অটো রিকশায় করে অস্ত্র পৌঁছাতে যাচ্ছিল।

র‌্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র সরবরাহের সিন্ডিকেট ভাঙতে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com