1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর অপারেটর জটিলতায় অচল ৮৩০০ কোটি টাকার এসপিএম উখিয়ায় বিপন্ন প্রজাতির ঢাকিজাম গাছ নিধন, প্রমাণ নষ্টের অভিযোগ! চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বুলবুল আকতার

মহেশখালীর হোয়ানকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ১০:০২ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া বাজার থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ মো. জাহাঙ্গীর (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় জনৈক বাহাদুরের পুত্র।

রবিবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বারের অফিসের সামনে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের ডান হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সচল একনলা একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

এ ঘটনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com