1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

৫ আগস্ট সফল না হলে ভিন্ন বাংলাদেশ দেখতে হতো

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ১:৫৯ পিএম
Oplus_0

জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে, ৫ আগস্ট সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্টের দিন চানখারপুলে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করে আসিফ মাহমুদ বলেন, সেদিন আমরা ওখানেই ছিলাম। আনাচ-জুনায়েদরা এখানেই শহীদ হন। এদিন সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো। ওই দিনের পর আমাদের আরও অনেকের শহীদ হতে হতো। তবে আনাচ-জুনায়েদরা ব্যর্থ হতে দেয়নি। চূড়ান্ত সফলতার জন্য তাদের মতো শত শত মানুষ জীবন দিয়েছেন।

তিনি বলেন, জুলাই শহীদরা যেমন বাংলাদেশ চেয়েছিল, কাঠামোগত সংস্কারের মাধ্যমে তেমন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com