1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি পালিয়ে গেছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ৬:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এবং পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় টেকনাফ থানা পুলিশের এএসআই (নিঃ) তাপস কান্তি দাশ ও সঙ্গীয় ফোর্স মোবাইল-৭৭ দিবা ডিউটি চলাকালে এই অভিযান পরিচালনা করেন।

ঘটনার সময় হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ব্রিজের সামনে পৌঁছালে পুলিশ একটি মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে থামার সিগনাল দেয়। কিন্তু তারা সিগনাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় মোটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তি একটি পাটের ব্যাগ ফেলে যায়। উভয়ে রেইনকোট পরিহিত থাকায় এবং অতিরিক্ত বৃষ্টির কারণে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে পুলিশ ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com