1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন কামরুল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ৯:২৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যেবাহী পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ উপলক্ষে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কামরুল ইসলাম রাজীব।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উখিয়া উপজেলা সমবায় কার্যালয়ে উপজেলা সমবায় কর্মকর্তা শ্যামল বাবুর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কামরুল ইসলাম রাজিব করইবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা জানে আলম মাস্টারের বড় সন্তান। সে উখিয়া উপজেলা ক্রিকেট দলের সদস্য। পাশাপাশি ক্রীড়াপ্রেমী, রাজনৈতিকভাবে সচেতন ও সমাজসেবামূলক কাজে সক্রিয় ব্যক্তি হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে।

 

কামরুল ইসলাম রাজিব বলেন, “পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি মনোনয়নপত্র জমা দিয়েছি।

 

এই মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে আমি শুধু একজন প্রার্থী নই, বরং আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি।

আমি বিশ্বাস করি, সততা, স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে আমরা চাইলে আমাদের সমিতিকে একটি সফল, গণমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে পারি।

এই পথচলায় আমি আপনাদের সকলের আস্থা, দোয়া ও ভালোবাসা কামনা করছি।

আপনাদের পাশে থাকার এই প্রতিশ্রুতি শুধু একটি নির্বাচন নয়, বরং একটি সচেতন, সমৃদ্ধ ও সক্রিয় সমাজ গঠনের লক্ষ্যে একসাথে এগিয়ে চলার প্রতীক।”

 

আগামী ১৩ জুলাই মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ, ২৩ জুলাই বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ এবং ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com