1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

পালংখালীতে শাহ আলমগীরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৭:১৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলমগীর আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পালংখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

 

হামলার প্রতিবাদে রোববার (১৩ জুলাই) বিকেলে পালংখালীর বালুখালী পানবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

সমাবেশে বক্তারা বলেন, “শাহ আলমগীরের ওপর হামলা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করতেই বিএনপি নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।”

 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু বিচার না হলে যুবদল নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।” বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com