1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় ট্রাককে ট্রেনের ধাক্কা, আহত ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৯:৪৯ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক ও তাঁর সহকারী। আজ সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রাকচালক ও তাঁর সহকারীর নাম জানাতে পারেনি পুলিশ। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি মছনিয়াকাটা রেলক্রসিং পার হচ্ছিল। ওই সময় রেললাইনে উঠে পড়া মালবাহী ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, ট্রেনটি পার হওয়ার সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান উপস্থিত ছিলেন না। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। জানতে চাইলে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ শরীফ বলেন, তিনি রেলক্রসিং এলাকাতেই ছিলেন। বৃষ্টির কারণে সংকেত বুঝতে না পারায় ট্রেন পৌঁছার আগে তিনি সড়কের এক পাশে প্রতিবন্ধক দিতে পারলেও অন্য পাশে দিতে পারেননি। যে পাশ খোলা ছিল, সেটি দিয়ে ট্রাকটি রেললাইনে ওঠার পর এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে দুর্ঘটনাটি ঘটেছে।

চকরিয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বরইতলী রেলক্রসিংয়ে রেলওয়ের কেউ দায়িত্ব পালন করেন না। ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অধীন একজন দায়িত্ব পালন করেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সেটি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com