1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় অপহরণ ও মাদককারবারে ব্যবহৃত ঘর ভেঙে দিল প্রশাসন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ৩:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইট, রড, বালু, সিমেন্ট দিয়ে নির্মিত একটি সেমিপাকা স্থাপনায় অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে ক্যাম্প-৮ ইস্ট-এর বি-৪১ ব্লকে পরিচালিত যৌথ অভিযানে ঘরটির একাংশ ও ভেতরের কংক্রিটের তাক ভেঙে ফেলা হয়।

এটি রোহিঙ্গা ডাকাত নবী হোসেনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলে জানিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে ঘরটি অপহরণ ও মাদক ব্যবসার পরিকল্পনার কেন্দ্রস্থল ছিল।

ক্যাম্প-৮ ইস্ট-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান জানান, সেনাবাহিনী ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় ঘরের একাংশ ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, “কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অভিযান পরিচালনা করা হয়। পুরো অবৈধ স্থাপনাটি সম্পূর্ণরূপে উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান নিয়ে এক রোহিঙ্গা নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘরটি নবী হোসেনের অপরাধের আস্তানা ছিল। ডাকাতি, অপহরণ ও মাদকের পরিকল্পনা হতো এখানেই। এতদিন কেউ মুখ খুলতে সাহস করেনি। অবশেষে প্রশাসন সাহসী পদক্ষেপ নিয়েছে।”

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, “ক্যাম্পে এমন পাকা ঘর আগে কখনো দেখিনি। এটা পুরো নিয়মের বাইরে। এখানে ইট, সিমেন্ট ও রড দিয়ে স্থাপনা তৈরির কোনো অনুমতি নেই।”

উল্লেখ্য, সাধারণত রোহিঙ্গা ক্যাম্পে ঘরগুলো তৈরি হয় বাঁশ, ত্রিপল ও প্লাস্টিক দিয়ে। সেই জায়গায় সেমিপাকা পাকা ঘর নজরে আসায় প্রশাসনের নজর পড়ে এবং অবশেষে অভিযান পরিচালিত হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com