1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

ক্যাম্পে অভিযান: ২ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ১০:০৩ এএম

রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

শনিবার(১৯ জুলাই)  রাত আনুমানিক ০২:৫০ মিনিটে ৮ এপিবিএনের জামতলী পুলিশ ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১৫ এর ব্লক-জি/৮ এলাকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানের সময় দুইজন আসামিকে ২ হাজার পিস ইয়াবা ও ৩৪ হাজার ৫শ নগদ অর্থসহ আটক করা হলেও তাদের একজন, জুবায়ের (৩৯), পালানোর সময় আহত হয়ে পড়ে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আটককৃতরা হলেন, ঈদগাঁও উপজেলার খোরশেদ আলমের পুত্র মহিউদ্দিন (৩০) ও ক্যাম্প ১৬ ব্লক- এ এর বাসিন্দা আব্দুল আমিনের পুত্র জুবায়ের (৩৯)।

 

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com