1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কক্সবাজারে ‘জুলাই ফ্লাডি এক্সিবিশন ২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে আজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৭:০১ পিএম
Oplus_0

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই ফ্লাডি এক্সিবিশন ২০২৫’।

 

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪:০০ টায় শহীদ দৌলত ময়দানে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

 

এ এক্সিবিশনে দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন্যা ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ নানা সচেতনতামূলক বিষয় তুলে ধরা হবে। এতে সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেবে।

 

জেলা প্রশাসন জানিয়েছে, তরুণ প্রজন্মকে দুর্যোগ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন স্টল, পোস্টার প্রদর্শনী ও লাইভ ডেমোনস্ট্রেশনের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজনও।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় নাগরিকদের এক্সিবিশনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com