1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে ১৬ কেজি ওজনের একটি কোরাল ধরা পড়েছে। পরে সেটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার ( ২৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নাফ নদীর টেকনাফ নাইট্যং পাড়া অংশে এ মাছটি জালে ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেন জেলে আব্দুর শুক্কুর।

 

তিনি বলেন, ‘নাফ নদীর টেকনাফ নাইট্যংপাড়া এলাকায় শুক্রবার মাছ ধরা হচ্ছে। এ সময় নদীতে জাল ফেলা হলে বিকেলে বড় একটি কোরাল জালে ধরা পড়ে। পরে মাছটি আমার সঙ্গে থাকা অন্যান্য জেলেদের সহায়তায় নদী থেকে নৌকায় তোলা হয়।’

তিনি আরও বলেন, ‘এ কোরালটা পেয়ে মাছ আর না ধরে নৌকা ও জাল নিয়ে নদী থেকে চলে আসি। মাছটি মেপে দেখলে ওজন ১৬ কেজি হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীর কাছে প্রতি কেজি সাড়ে ১২ শত টাকা দামে ২০ হাজার টাকায় বিক্রি করি।’

 

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘প্রায় সময় নাফ নদীতে জেলের জালে ও বড়শিতে ছোট-বড় কোরাল ধরা পড়ছে। গত ২৩ জুলাই শাহ পরীর দ্বীপের মৌলভী মোজাস্বেরের বড়শিতে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। আজও নাইট্যং পাড়ার আব্দুর শুক্কুর নামে এক জেলে তার জালে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ পেলো।

 

এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘নাফনদীর কোরাল বিক্রি করে জেলেরা ভালো মূল্যে পেয়ে থাকেন। এ নদীর কোরাল খেতেও সুস্বাদু।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com