1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

উখিয়া-টেকনাফ আসনে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ৫:৪৬ পিএম

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এক বিকল্পধারার নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি, চব্বিশের জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী।
জনগণের প্রত্যাশা ও অধিকার আদায়ের এক দৃঢ় সংকল্পে, সামাজিক ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতিকে এগিয়ে নিতে দীর্ঘদিন যাবত যিনি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন, এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উখিয়া-টেকনাফের মাঠে নেমেছেন জনপ্রত্যাশার প্রতীক হয়ে।
সম্প্রতি তিনি স্থানীয় জনসাধারণ, পীর-মাশায়েখ, আলেম-ওলামা, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন,
“এই জনপদ বহুদিন অবহেলিত। সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক, মানবপাচার ও অব্যবস্থাপনার অভিশাপে সাধারণ মানুষ কষ্টে আছে। আমি জনগণের ভালোবাসা ও দোয়ার শক্তিকে সঙ্গে নিয়ে একটি আদর্শিক, নৈতিক ও কল্যাণমুখী পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
উল্লেখ্য, চব্বিশের জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা রাখা নুরুল বশর আজিজী ইতিমধ্যে তরুণদের মাঝে আদর্শবান নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর সুদৃঢ় নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও আপোষহীন রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের মাঝে আশার আলো জাগিয়েছে।
ইতিমধ্যে নির্বাচনী এলাকা জুড়ে গণসংযোগ, মতবিনিময় ও ইসলামী আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে ব্যস্ত সময় পার করছেন তিনি ও তাঁর সহযোগী দল। তরুণদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা দৃশ্যমানভাবে বাড়ছে।
জনগণের দোয়া,ভালোবাসা ও সমর্থনে মুফতি নুরুল বশর আজিজী আশাবাদ ব্যক্ত করেছেন,
“সত্য ও আদর্শের পক্ষে জনগণ একদিন জাগবেই, আর সেই জাগরণেই হবে হাতপাখার বিজয়।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com