1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

আ.লীগ নেতাকে বাড়িতে ‘আশ্রয়’ দিয়ে বহিষ্কার তাঁতী দল নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ১১:৫৯ এএম

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় তাঁতী দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি।

বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের সৈকতের বাড়ি থেকে আটক হন সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। আটক আলাউদ্দিন সন্দীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তাঁতী দল নেতা সৈকত ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সম্পর্কে শ্যালক-দুলাভাই।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে আলাউদ্দিনকে অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন দীর্ঘদিন ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

এই বিষয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল বলেন, সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com