1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপির তিন নেতাসহ গ্রেফতার ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ৮:১৪ এএম

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে একটি চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর ঘটনায় বিএনপির তিন নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, শাহ আলম, জুবায়ের, গোলাম রাব্বানী। এর মধ্যে রাব্বানী সদর উপজেলা বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক শাহ আলম ও জুবায়ের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গ্রেফতারের বিষয়ে বিএনপির নেতাদের দাবি, তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষের মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে বৃহস্পতিবার রাতে তার কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দেয়। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com