1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় আস্-সাহাবা সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সভা সম্পন্ন

✍️ সিরাজুল ইসলাম রাব্বি •

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৫:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারস্থ এন আলম মার্কেটের অস্থায়ী কার্যালয়ে আস্-সাহাবা সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

সোমবার(৪ আগস্ট) মাগরিবের নামাজের পর এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন এন আলম মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা বুরহান উদ্দিন সাহেব।

 

সূচনা পর্বে তিলাওয়াত করেন কারী হাফেজ মাওলানা আতিকুল্লাহ হামজা সাহেব।

 

সভায় ফাউন্ডেশনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে মাওলানা বুরহান উদ্দিন বলেন, “আস্-সাহাবা সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এ সংগঠনের মাধ্যমে তরুণ সমাজ মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। ২০২৫ সালের ৪ এপ্রিল যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালিত হয়ে আসছে। এতে স্বেচ্ছায় দান করার সুযোগ রয়েছে, কোনো বাধ্যবাধকতা নেই।”

 

পরবর্তীতে, মাওলানা ইকবাল তাওহিদি কোরআন ও সুন্নাহর আলোকে মানবসেবার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

সভায় আরও বক্তব্য রাখেন হাফেজ মাহমুদুল হক, মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা ছনা উল্লাহ প্রমুখ।

বক্তব্য পর্ব শেষে সদস্যদের পরিচিতি পর্ব ও পরামর্শমূলক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় জানানো হয়, সুযোগ থাকলে ভবিষ্যতে ফিলিস্তিনে সাহায্য পাঠানোর পরিকল্পনাও রয়েছে সংগঠনের।

 

পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com