1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন

চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৬:১৭ এএম

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। টিএইচ তোফাকে রাত সোয়া ১১টার দিকে আটক করা হয়। অন্যদিকে এস এম আসলামের বাড়ি নাসিক ৬নং ওয়ার্ড থেকে রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে তাকে পুলিশ সুপার (এসপি) স্যার ডেকে নিয়েছেন।

অন্যদিকে টিএইচ তোফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com