1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে দালালচক্র বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ১০:২৬ এএম

কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দালাল সিন্ডিকেট বিরোধী অভিযান চালিয়ে চারজন দালালকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সম্প্রতি এসব এলাকায় সক্রিয় হয়ে ওঠা দালালচক্র সাধারণ মানুষকে নানা প্রলোভনে ফেলে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। ফলে পাসপোর্ট করতে আসা আবেদনকারী ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, পাশাপাশি ব্যাহত হচ্ছিল সরকারি সেবাপ্রদান প্রক্রিয়া।

 

এই প্রেক্ষাপটে র‌্যাব মহাপরিচালকের নির্দেশক্রমে এবং র‌্যাব-১৫ এর অধিনায়ক ও সিপিএসসি কোম্পানির সার্বিক তত্ত্বাবধানে ৭ আগস্ট সকাল ১১টা থেকে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ সিপিএসসি কোম্পানির কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল এবং র‌্যাব ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। অভিযানে চারজন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

 

গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজার সদরের পূর্ব ঘোনাপাড়া মোস্তাকের ছেলে মোঃ নুরু উদ্দিন (২৭), বৌদ্ধ খোলা এলাকার মকতুল হোসেন এর ছেলে

আবুল বাশার (৫১), মহেশখালী গরুঘাটা এলাকার খোকা দে এর ছেলে পলাশ দে (৪২)।

 

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, জনগণের মৌলিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের দুর্নীতিবাজ ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের তথ্য ও সচেতনতাই এ অভিযানের মূল চালিকাশক্তি হয়ে উঠবে বলেও জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com