1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি সয়াবিন দানাসহ বোট জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ২:৫৩ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ২৫০ কেজি সয়াবিন দানাসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

সোমবার (১১ আগস্ট) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।

 

 অভিযানের সময় সন্দেহজনক বোট থামানোর সংকেত দিলে উপস্থিতরা সংকেত অমান্য করে বোটটি নদীর তীরে ফেলে লোকালয়ে পালিয়ে যায়।

পরে বোটটি তল্লাশি করে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি সয়াবিন দানা উদ্ধার করা হয়। চোরাচালান কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

 

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সয়াবিন দানা ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, “অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com