1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রামুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

✍️ রামু প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ১:০৫ পিএম

কক্সবাজারের রামুতে বজ্রপাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে রামুর গর্জনিয়া ইউনিয়নের খালেকুজ্জামান সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সিরাজুল হক (৩৫) গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া গ্রামের হাফেজ আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে সিরাজুল হক স্থানীয় একটি জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, বিকেলে বজ্রপাতে সিরাজুল হকের মৃত্যুর বিষয়টি জেনেছেন। মৃতদেহ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com