1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ার সীমান্তে মালিক বিহীন বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১০:২৯ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজিবি জানায়, উখিয়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদ পায় তারা। এর প্রেক্ষিতে বিজিবির একটি দল কাটাখাল এলাকায় কৌশলে অবস্থান নেয়।

বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে সাতজনকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের ওপর আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ব্যাগগুলো তল্লাশি করে ৪৮ কাটায় মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাদক পাচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় ডায়েরি করে উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com