1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ উখিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও মানবপাচার রোধে কঠোর নির্দেশনা এমপি শাহজাহান চৌধুরীর পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য জ্বালানি সংকটের মধ্যেই গাড়ি নিয়ে মহড়া, ছাত্রদল থেকে পদ গেল মাসুদের দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের ৪ সহযোগী রিমান্ডে রামুতে উখিয়ার কিশোরীর মরদেহ উদ্ধার টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ

পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ৫:৩০ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা পদত্যাগ করেছেন বলে জানা যায়। পদত্যাগের পর তাঁদের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমকে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়।

বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে।
বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল এবং আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে করা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ আবার চালু করতে বিল পাস করে সংসদ।

এদিকে পদত্যাগ প্রসঙ্গে বিদায়ি কমিশনের সদস্য নূর খান বলেছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের পদত্যাগের কথা বলা হয়নি।

এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। যেহেতু তাঁরা আগের অধ্যাদেশের পরই দায়িত্ব পেয়েছিলেন, এখন তা বহাল না হওয়ায় পদত্যাগ করাকেই সমীচীন মনে করেছেন। অন্যদিকে মানবাধিকার কমিশনের সচিব কুদরত-এ-ইলাহীও বলেছেন, অধ্যাদেশটি বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই আগের কমিশন আর নেই। তবে কমিশন সদস্যদের ‘খোলাচিঠি’ তিনি পড়েননি বলে জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com