1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ৭:৫১ পিএম

​টেকনাফে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া অপহরণ, মাদক চোরাচালান, মানবপাচার এবং সীমান্ত দিয়ে আরাকান আর্মির অনুপ্রবেশের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

সোমবার (১৩ এপ্রিল) আসরের নামাজের পর টেকনাফ স্টেশন মসজিদের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় দীর্ঘদিন ধরে চলা এই সংকট টেকনাফকে কার্যত একটি “মৃত্যুপুরী”তে পরিণত করেছে উল্লেখ করে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানানো হয়েছে।

​কর্মসূচি থেকে ছাত্র-জনতা রাষ্ট্রের কাছে ৫টি সুনির্দিষ্ট ও জরুরি দাবি পেশ করেছে। তারা টেকনাফকে অবিলম্বে সন্ত্রাস, অপহরণ ও মাদক সিন্ডিকেটমুক্ত ঘোষণা করে যৌথ বাহিনীর স্থায়ী অভিযান পরিচালনার দাবি জানান। একইসঙ্গে আরাকান আর্মির যেকোনো অনুপ্রবেশ ও নাশকতা নির্মূলে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃশ্যমান বিচারের দাবি তোলা হয়। এছাড়া সীমান্ত ও উপকূলীয় এলাকায় ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

​ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হয়, এই মানবিক সংকট আর সহ্যের সীমায় নেই। টেকনাফবাসীর নিরাপত্তা নিশ্চিত না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এর দায় সম্পূর্ণভাবে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও তারা সতর্ক করেন।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com